ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আলু কিনতে গিয়ে কথা কাটাকাটি, পিটুনিতে নিহত ১

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫০, ৩০ মার্চ ২০২৫   আপডেট: ১০:৪৯, ৩১ মার্চ ২০২৫
আলু কিনতে গিয়ে কথা কাটাকাটি, পিটুনিতে নিহত ১

প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়ায় আলু কিনতে গিয়ে কথা কাটাকাটির মধ্যে বিক্রেতার পিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল-মামুন (৪৭) উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামের ওলিয়ার ফকিরের ছেলে এবং নড়াইল জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।

আরো পড়ুন:

অভিযুক্ত ইদ্রিস শেখ (৬০) গোপীনাথপুর গ্রামের মৃত তাহের শেখের ছেলে। এ ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে কাঁচামাল ব্যবসায়ী ইদ্রিস শেখের দোকানে যান আব্দুল্লাহ আল-মামুন। এ সময় আলুর দর নিয়ে আব্দুল্লাহ আল-মামুনের সঙ্গে ইদ্রিস শেখের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইদ্রিস শেখ প্লাস্টিকের গামলা দিয়ে আব্দুল্লাহ আল-মামুনকে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, ‘‘ঘটনার পরপরই অভিযান চালিয়ে রামপুর এলাকা থেকে অভিযুক্ত ইদ্রিস শেখকে আটক করা হয়েছে। সেই সঙ্গে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/শরিফুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়