ঢাকা     রোববার   ১৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩ || ২৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৭ বাচ্চা রেখে নিখোঁজ মা বিড়াল, সন্ধান পেতে মাইকিং

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ২০ এপ্রিল ২০২৫   আপডেট: ১১:৫২, ২০ এপ্রিল ২০২৫
৭ বাচ্চা রেখে নিখোঁজ মা বিড়াল, সন্ধান পেতে মাইকিং

বরগুনার আমতলীতে হারিয়ে যাওয়া একটি পার্সিয়ান প্রজাতির বিড়ালের সন্ধান পেতে শহরজুড়ে মাইকিং করেছেন সানাউল্লাহ নামের এক যুবক। বিড়ালটির ছোট-ছোট সাতটি বাচ্চা থাকায় সেগুলোকে বাঁচাতে মা বিড়ালটির সন্ধানে তিনি মাইকিং করেছেন বলে জানিয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের টিএনটি রোড এলাকার একটি বাসা থেকে বিড়ালটি বের হয়ে হারিয়ে যায়। পরে রাত সাড়ে ৯টার দিকে শহরের বিভিন্ন জায়গায় বিড়ালটির সন্ধান পেতে মাইকিং করা হয়।

আরো পড়ুন:

মাইকিং করার সময় বলা হয়, শনিবার দুপুরে সাদা রংয়ের পার্সিয়ান প্রজাতির একটি বিড়াল হারিয়ে গেছে। বিড়ালটির ছোট-ছোট সাতটি বাচ্চা রয়েছে। এখন মা বিড়ালটিকে যদি খুঁজে পাওয়া না যায় তাহলে বাচ্চাগুলো মারা যাবে। যদি কেউ বিড়ালটির সন্ধান পেয়ে থাকেন, তাহলে মালিক সানাউল্লাহর মোবাইল নম্বরে যোগাযোগ করুন।

এ বিষয়ে জানতে চাইলে মো. সানাউল্লাহ বলেন, ‘‘এখন পর্যন্ত মা বিড়ালটির সন্ধান পাইনি। যদি কেউ বিড়ালটি আটকে রাখেন, তাহলে ছেড়ে দিন। নয়তো বাচ্চাগুলোকে বাঁচানো যাবে না।’’

তিনি আরো বলেন, ‘‘প্রায় দেড় বছর আগে বিড়ালটি আমাদের বাসায় আনা হয়। শনিবার দুপুরে এটি ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে রাতে মাইকিং করি। ধারণা করছি, বিড়ালটি কেউ আটকে রেখেছে।’’

ঢাকা/ইমরান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়