ঢাকা     বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দিনাজপুরে মাঝারি তাপপ্রবাহ 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ১০ মে ২০২৫  
দিনাজপুরে মাঝারি তাপপ্রবাহ 

ধান তোলার মৌসুম হওয়ায় তীব্র গরমের মধ্যেও কৃষককে কাজ করতে হচ্ছে

দিনাজপুরের ওপর মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ দিয়ে বইছে। তবে মাঠ থেকে ধান তোলার মৌসুম হওয়ায় তীব্র রোদ-গরম উপেক্ষা করে কৃষককে ক্ষেতে ধান কাটা ও মাড়াই করতে হচ্ছে।

শনিবার (১০ মে) বিকেল ৩টায় দিনাজপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। জেলা আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন এ তথ্য জানিয়েছেন

আরো পড়ুন:

তোফাজ্জল হোসেন জানান, শনিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা বিকেল ৩টায় ছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ শতাংশ।

তিনি আরো জানান, তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধির ফলে দিনাজপুর জেলার উপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

কোনো স্থানের তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে, সেটিকে মৃদু তাপপ্রবাহ বলে থাকেন আবহাওয়াবিদরা। এছাড়া তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে, সেটিকে তীব্র তাপপ্রবাহ বলা হয়ে থাকে। আর তাপমাত্রা যদি ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়, তখন তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ। 
 

ঢাকা/মোসলেম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়