ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাঁচ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ৩ জুন ২০২৫  
পাঁচ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। ফাইল ফটো

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাসহ পাঁচ মামলায় বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (৩ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আদেশ দেন। জামিন আবেদনকারী চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ঘোষ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

আইনজীবী অপূর্ব কুমার বলেন, “অসুস্থতার কারণ দেখিয়ে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, আইনজীবী আলিফ হত্যা, পুলিশের ওপর হামলাসহ পাঁচটি মামলায় জামিন আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত সবগুলো মামলাতেই তার জামিন নামঞ্জুর করেছেন। বর্তমানে তিনি লিভার সিরোসিসসহ জটিল রোগে আক্রান্ত। এ অবস্থায় তার উন্নত চিকিৎসার জন্য জামিন প্রয়োজন ছিল।” 

গত বছরের ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরো ১৮ জনকে আসামি করা হয়। একই বছরের ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরো একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়