গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৪ নেতা বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
বহিষ্কৃত বিএনপির চার নেতা
শিল্প কারখানায় চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (৬ জুলাই) সন্ধ্যায় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।
বহিষ্কৃতরা হলেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার ওরফে পাপ্পু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান ওরফে স্বপন এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম ওরফে সাথী
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আপনাদের বিরুদ্ধে চাঁদাবাজীসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সুষ্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ ধরণের কার্যকলাপ দলীয় শৃঙ্খলা এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি। সুতরাং এসব কর্মকাণ্ডের জন্য আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে।”
গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ওই চারজনের বিরুদ্ধে গাজীপুর ও টঙ্গীসহ বিভিন্ন এলাকায় বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে দল তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে।”
তিনি আরো বলেন, “বিএনপিতে চাঁদাবাজ বা সন্ত্রাসীর জায়গা নেই। এসব বিষয় তারেক রহমান সরাসরি পর্যবেক্ষণ করেন। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই দল তার বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেবে।”
ঢাকা/রেজাউল/মাসুদ
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ৭ জুন