ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিলেটে করোনায় বৃদ্ধের মৃত্যু

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ২৩ জুলাই ২০২৫  
সিলেটে করোনায় বৃদ্ধের মৃত্যু

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সিলেট নগরীর জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। 

আরো পড়ুন:

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান জানান, এ নিয়ে চলতি বছর সিলেটে করোনাভাইরাসে তিনজনের মৃত্যু হলেও সার্বিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রেরিত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত জানুয়ারি থেকে ৭৬৬টি পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩০ জনের শরীরে। এই মুহূর্তে কোনো হাসপাতালে করোনা পজিটিভ রোগী ভর্তি নেই।

গত ২৬ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোগী মারা গিয়েছিল সিলেট শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে।

ঢাকা/নূর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়