ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির আরো একটি কার্যালয় ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ২৫ জুলাই ২০২৫  
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির আরো একটি কার্যালয় ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএনপির আরো একটি কার্যালয় ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২৪ জুলাই) মধ্যরাতে উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুর করে তারা।

শুক্রবার (২৫ জুলাই) চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, “আমরা ধারণা করছি, নিষিদ্ধ ছাত্রলীগের ছেলেরা ঘটনার সঙ্গে জড়িত। থানায় অভিযোগ হয়েছে, তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

আরো পড়ুন:

আরো পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

গত বুধবার মধ্যরাতে জেলার গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

এলাকাবাসী জানান, ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়টি বজরাটেক-মুন্সীগঞ্জ হাটখোলা এলাকায় অবস্থিত। এখানে নিয়মিত দলীয় কার্যক্রম পরিচালিত হয়। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সন্ত্রাসীরা এসে বিএনপি কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর এবং ব্যানার ছিঁড়ে ফেলে।

গোহালবাড়ি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক রওশান আলী বলেন, “বৃস্পতিবার মধ্যরাতে সন্ত্রাসীরা আমাদের দলীয় কার্যালয় ভাঙচুর করেছে। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউরর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি পানিতে ফেলে দিয়েছে।”

ভোলাহাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিএনপির পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। শিগগিরি অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”

ঢাকা/মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়