পটুয়াখালীতে হাত-পা ও মাথাবিহীন শিশুর লাশ উদ্ধার
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
পটুয়াখালীর বাউফলে হাত-পা ও মাথাবিহীন এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নদী বেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর ব্যারেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কালাইয়া নৌ ফাঁড়ি পুলিশ।
মরদেহের পাশে একটি নীল রঙের প্যান্ট পাওয়া গেছে। পুলিশের ধারণা, নিহতের বয়স ৭ থেকে ৮ বছর হতে পারে।
কালাইয়া নৌ-ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। দেখে বোঝার উপায় ছিল না এটি মানুষের মরদেহ। পরে সুরতহাল প্রতিবেদনের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় উদ্ধারকৃত মরদেহ একটি শিশুর। কীভাবে মরদেহ সেখানে এসেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আশপাশের সব থানায় রিপোর্ট করা হয়েছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, “মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে পুলিশ।”
ঢাকা/ইমরান/মাসুদ