ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চার দিন রাজশাহীসহ ৩ জেলায় দূরপাল্লার বাস বন্ধ, সোমবার বৈঠক

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ২৮ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২৩:০০, ২৮ সেপ্টেম্বর ২০২৫
চার দিন রাজশাহীসহ ৩ জেলায় দূরপাল্লার বাস বন্ধ, সোমবার বৈঠক

চালক, সুপারভাইজার ও সহকারীদের বিভিন্ন সুযোগ-সুবিধার দাবি-দাওয়াকে কেন্দ্র করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল এখনো বন্ধ আছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) চতুর্থ দিনের মতো বাস বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। তবে এ নিয়ে আগামীকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) শ্রমিক ও মালিকপক্ষের বৈঠক হবে। বৈঠকে দুপক্ষের মধ্যে আলোচনার পর বাস চলাচল শুরু হতে পারে।

বাস মালিকদের অভিযোগ, শ্রমিকদের বেতন-ভাতা সম্প্রতি বাড়ানো হলেও তারা আবার নতুন ‘অযৌক্তিক’ কিছু দাবি সামনে এনেছেন। তাদের এই দাবির সঙ্গে একমত হতে না পেরে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টা থেকে দূরপাল্লার বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তারা। তবে এই সময়ে শুধু একতা ট্রান্সপোর্ট ও কয়েকটি লোকাল রুটের বাস চলাচল করছে।

আরো পড়ুন:

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বজলুর রহমান রতন বলেন, ‘‘চলতি মাসে শ্রমিকরা দুবার বাস বন্ধ করেন। পরে ঢাকায় বৈঠক করে সমঝোতার ভিত্তিতে পরিবহন চলাচল শুরু হয়। অথচ নতুন করে তারা এমন কিছু দাবি তুলেছেন, যা মালিকদের কাছে অযৌক্তিক মনে হচ্ছে। এরমধ্যে চলতি পথে বিনাটিকিটে যাত্রী তোলা ও খোরাকি ভাতার দাবি রয়েছে। দূরপাল্লার বাসে যেখানে সেখানে বিনাটিকিটে যাত্রী তোলা তো মেনে নেওয়া যায় না।’’ 

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, ‘‘সম্প্রতি দুপক্ষের আলোচনার পর শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর সিদ্ধান্ত হয়। কিন্তু তা কার্যকর হওয়ার আগেই মালিকপক্ষ বাস বন্ধ করে দেন। এটা নিয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। আগামীকাল সোমবার মিটিং হবে। সেখানে আলোচনায় সমাধান হলে বাস চলবে।’’ 

ঢাকা/কেয়া/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়