ঢাকা     মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ৪ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফেনীতে এবার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ১৬ নভেম্বর ২০২৫   আপডেট: ১৪:৫০, ১৬ নভেম্বর ২০২৫
ফেনীতে এবার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

ফেনী শহরের মুক্তবাজার এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে শনিবার রাতে আগুন দেয় সন্ত্রাসীরা

ফেনীতে এবার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। শনিবার (১৫ নভেম্বর) রাত ৩টা ২০ মিনিটের দিকে শহরের মুক্তবাজার এলাকায় অবস্থিত স্তম্ভটিতে আগুন দেয় দুই যুবক। ফলে স্মৃতিস্তম্ভের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টা ২০ মিনিটের দিকে দুই যুবক মুক্তবাজার স্টাডি কেয়ার কোচিংয়ের পাশে অবস্থান নেন। পরে তারা কেরোসিন ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করে মডেল কলেজের পাশের গলি দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। সকালে পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ ও আলামত সংগ্রহ করেছে। 

আরো পড়ুন:

শহীদুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, ‍“নিজাম হাজারী গত বছরের ৫ আগস্টের আগে বলতেন, ফেনীকে অশান্ত করতে দেওয়া হবে না, সেই নিজাম হাজারীরা এখন বিদেশে পালিয়ে থেকে টাকার বিনিময়ে লোক ভাড়া করে ফেনীকে অশান্ত করার চেষ্টা করছেন। তিনি হয় তো ভুলে গেছেন যত যাই কিছু করুক, ফেনীর রাজনীতিতে তার অধ্যায় শেষ। ইতিহাসে জয়নাল হাজারীর মত নিজাম হাজারী সন্ত্রাসের গডফাদার হিসেবে চিহ্নিত থাকবে।” 

ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “ধারণা করা হচ্ছে কেরোসিন ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে। স্মৃতিস্তম্ভের একটি অংশ কালো হয়ে গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে, গত বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় সন্ত্রাসীরা। 

ঢাকা/সাহাব/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়