ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রতিবেশীর ঘরের খাটের নিচে মিলল নিখোঁজ শিশুর লাশ

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ০৯:২৪, ৪ ডিসেম্বর ২০২৫
প্রতিবেশীর ঘরের খাটের নিচে মিলল নিখোঁজ শিশুর লাশ

ঝিনাইদহে নিখোঁজের ১৩ ঘণ্টা পর সাইমা আক্তার সাবা (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে শহরের পবহাটি এলাকার বাসিন্দা শান্তনা খাতুনের ঘরের খাটের নিচ থেকে মরদেহটি উদ্ধার হয়। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। 

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় শান্তনা খাতুনকে আটক করেছে পুলিশ। তদন্তের পর হত্যার সঠিক কারণ জানা যাবে।

আরো পড়ুন:

নিহত সাইমা পবহাটি এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের মেয়ে। আটক শান্তনা তাদের প্রতিবেশী। তিনি মাসুদ হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, সাইমা গতকাল বুধবার সকাল ৮টার দিকে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। রাত ৯টার দিকে প্রতিবেশী শান্তনা খাতুনকে বোরখা পড়ে বাড়ির বাইরে ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসীর সন্দেহ করে। তার ঘরে প্রবেশ খোঁজাখুঁজির একপর্যায়ে খাটের নিচে মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়