ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে হাত-মুখ বাঁধা রিকশাচালকের লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৩, ৬ ডিসেম্বর ২০২৫  
গোপালগঞ্জে হাত-মুখ বাঁধা রিকশাচালকের লাশ উদ্ধার

গোপালগঞ্জে হাত-মুখ বাঁধা অবস্থায় আবির সাহা (৩৫) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে শহরের ঘোষেরচর উত্তরপাড়ার একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

আবির সাহা গোপালগঞ্জ পৌরসভার সাহাপাড়ার গৌর সাহার ছেলে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি বলেন, ‘‘দুপুরে স্থানীয় লোকজন বাগানের ভেতর এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের হাত ও মুখ বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।’’

ঢাকা/বাদল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়