ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৫ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম-৬ আসনে প্রার্থী বদল, বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আকবর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ২৮ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২২:৫১, ২৮ ডিসেম্বর ২০২৫
চট্টগ্রাম-৬ আসনে প্রার্থী বদল, বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আকবর

চট্টগ্রাম-৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য গোলাম আকবর।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে প্রার্থী বদল করেছে বিএনপি। এই আসনে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য গোলাম আকবর খন্দকারকে।

আরো পড়ুন:

রবিবার (২৮ ডিসেম্বর) রাতে গোলাম আকবর খন্দকার নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেলে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়টি জেনেছেন।

এর আগে, গত ৪ ডিসেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম-৬ আসনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (বর্তমানে পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। রবিবার তার মনোনয়ন বাতিল করে গোলাম আকবর খন্দকারকে চূড়ান্ত অনুমোদন দেয় বিএনপি।

ঢাকা/রেজাউল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়