ঢাকা     বুধবার   ১৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ৫ ১৪৩২ || ২৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রূপপুর গ্রিন সিটির ভবনে পড়ে ছিল রুশ নাগরিকের মরদেহ

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৫৯, ৫ জানুয়ারি ২০২৬  
রূপপুর গ্রিন সিটির ভবনে পড়ে ছিল রুশ নাগরিকের মরদেহ

রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্রের গ্রিন সিটি আবাসনের ৮ নম্বর ভবনের তৃতীয় তলার ৩১ নম্বর কক্ষে রবিবার সকালে রাশিয়ার নাগরিক রাইবাকভ মাকসিমের মরদেহ পাওয়া যায়।

পাবনার ঈশ্বরদীতে দেশের ‍সর্ববৃহৎ মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্রিন সিটি আবাসিকের একটি ভবন থেকে রাশিয়ার এক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার (৪ জানুয়ারি) সকালে গ্রিন সিটি আবাসনের ৮ নম্বর ভবনের তৃতীয় তলার ৩১ নম্বর কক্ষ থেকে রাইবাকভ মাকসিমের (৩০) মরদেহ উদ্ধার করা হয়। তিনি এটমটেক এনার্গো কোম্পানির কর্মী ছিলেন।

আরো পড়ুন:

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহত রাইবাকভ মাকসিমের রুমমেট ফ্রোলিওভ (রুশ) কক্সবাজারে ছুটি কাটিয়ে রবিবার সকালে নিজ কক্ষে ফিরে রাইবাকভ মাকসিমকে নিথর অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি কর্তৃপক্ষকে অবহিত করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে কোম্পানির সিকিউরিটি টিম, রুশ চিকিৎসক এবং ঈশ্বরদী থানা পুলিশের সদস্যরা উপস্থিত হন। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান জানান, ‌“রাশিয়ার নাগরিকের মরদেহ উদ্ধার শেষে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট কোম্পানিকে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ওই কোম্পানি দূতাবাসের মাধ্যমে রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা নেবে।”
 

ঢাকা/শাহীন/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়