ঢাকা     শনিবার   ১৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৯ ১৪৩২ || ২৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

নিজস্ব প্রতিবেদক, যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৯, ২৪ জানুয়ারি ২০২৬  
ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। 

ভারতের পেট্রাপোল স্থল বন্দর থেকে আসা বিস্ফোরক দ্রব্যবাহী ৮টি ট্রাক শনিবার (২৪ জানুয়ারী) বিকেল ৪টায় বেনাপোল বন্দরে প্রবেশ করে।

বিস্ফোরক দ্রব্যের এ চালানটি আমদানি করেছে বাংলাদেশের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের সুপার সিভা শক্তি ক্যামিকেল প্রাইভেড লিমিটেড। 

বেনাপোল স্থল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানিয়েছেন, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড খনন কাজের জন্য ভারত থেকে ১২৭ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে। বিস্ফোরক দ্রব্যবাহী ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসনিক নিরাপত্তায় রাখা হয়েছে। খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বন্দর ও কাস্টমসে দাখিল করবে আমদানিকারকের প্রতিনিধি সিঅ্যান্ডফ এজেন্ট। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ হলে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে করে দিনাজপুরে নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তার সঙ্গে যেন বিস্ফোরক দ্রব্য খালাস করা যায়, সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। 

ঢাকা/রিটন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়