ঢাকা     রোববার   ০১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় ব্যাংকের কর্মকর্তা নিহত

বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৫:১৯, ১ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় ব্যাংকের কর্মকর্তা নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী এলাকায় রাস্তা পারাপারের সময় সাকুরা পরিবহনের চাঁপায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনায় নিহত রিপন বিশ্বাস (৪৩) আগৈলঝাড়া উপজেলার রামানন্দের আঁক গ্রামের মৃত সুদেব বিশ্বাসের ছেলে।

আরো পড়ুন:

তিনি দীর্ঘদিন থেকে গ্রামীণ ব্যাংকের উজিরপুর উপজেলা শাখার একজন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রিপন বিশ্বাস ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী এলাকার সড়ক পারাপার হচ্ছিলেন। এসময় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বেপরোয়াগতির সাকুরা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৬১০৫) নিয়ন্ত্রণ হারিয়ে রিপন বিশ্বাসকে চাঁপা দিয়ে মহাসড়কের পাশের খাঁদে পরে যায়।

এতে ঘটনাস্থলেই রিপন বিশ্বাস নিহত ও পরিবহনের হেলপারসহ কয়েকজন যাত্রী আহত হন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. রকিবুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার ও আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়েছে।  

ঢাকা/পলাশ/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়