ঢাকা     মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচনি প্রচারে আজ সিংড়ায় যাচ্ছেন আসিফ মাহমুদ

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৮:৪১, ৩ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনি প্রচারে আজ সিংড়ায় যাচ্ছেন আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ফটো।

নাটোর-৩ (সিংড়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী প্রফেসর জার্জিস কাদির বাবুর (শাপলা কলি) হয়ে নির্বাচনি প্রচার চালাতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নাটোরের সিংড়ায় যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দলীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় সিংড়া বাসস্ট্যান্ডে প্রার্থীর সমর্থনে নির্বাচনি পথযাত্রায় অংশ নেবেন আসিফ মাহমুদ। এনসিপি ও জোটের স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক অংশ নেবেন এমনটি প্রত্যাশা করা হচ্ছে।

আরো পড়ুন:

এনসিপি নেতা ফয়সাল আহমেদ বলেন, “আজ সকাল ১০টায় সিংড়া বাসস্ট্যান্ড থেকে নির্বাচনি পথযাত্রা শুরু হবে। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে জোট প্রার্থী প্রফেসর জার্জিস কাদির বাবুর নির্বাচনি বার্তা পৌঁছে দেওয়া হবে এবং ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।”

তিনি জানান, আসিফ মাহমুদের অংশগ্রহণে এই কর্মসূচি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। পাশাপাশি নির্বাচনি প্রচার আরো গতিশীল হবে।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোমবার রাতে নিজের ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছেন, “মঙ্গলবার সকাল ১০টায় থাকছি নাটোর সিংড়া বাসস্ট্যান্ডে নির্বাচনি পদযাত্রায়।”

ঢাকা/আরিফুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়