ঢাকা     মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরিবারতন্ত্র ভাঙতে শাপলা কলিকে বিজয়ী করতে হবে: আসিফ মাহমুদ

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ৩ ফেব্রুয়ারি ২০২৬  
পরিবারতন্ত্র ভাঙতে শাপলা কলিকে বিজয়ী করতে হবে: আসিফ মাহমুদ

সারজিস আলমের নির্বাচনি পথসভায় অংশ নেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া

পঞ্চগড়ে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে অংশ নিয়ে জাতীয় রাজনীতিতে পরিবারতন্ত্র ভাঙার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। এ সময় তিনি শাপলা কলি প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

সোমবার (২ ফেব্রুয়ারি) পঞ্চগড় চিনিকল মাঠ থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ‘হ্যাঁ’ ভোটের প্রচার পদযাত্রা শুরু করেন আসিফ মাহমুদ। পদযাত্রাটি পঞ্চগড় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতমেড়া ইউনিয়নের গোয়ালঝার এলাকায় গিয়ে শেষ হয়।

আরো পড়ুন:

এদিন তিনি অংশ নেন পঞ্চগড়-১ আসনে ১১ দল মনোনীত প্রার্থী সারজিস আলমের নির্বাচনি পথসভায়। 

আসিফ মাহমুদ বলেন, “এই আসনটা দেশের এক নম্বর আসন। এক নম্বর আসনে দুই নম্বর প্রার্থীকে নির্বাচিত করা যাবে না, এক নম্বর প্রার্থী লাগবে এখানে। বিগত সময়ে এখানকার মানুষ আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে। এখান থেকে বিগত দিনে এমপি-মন্ত্রী হয়েছে ঠিকই, কিন্তু তারা মানুষের জীবনের পরিবর্তন করতে কাজ করে নাই।”

অভ্যুত্থানের পর থেকে সারজিস আলম পঞ্চগড়ের জন্য কাজ করার চেষ্টা করেছেন উল্লেখ করে তিনি বলেন, “আমি দেখিছি এই এলাকার উন্নয়নের জন্য তিনি সরকারের বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে গিয়েছেন। গত একবছরে তিনি অনেক কিছু নিয়েও এসেছেন। কোন সরাসরি দায়িত্বশীল না হয়েও আপনাদের জন্য বিগত দেড় বছর কাজ করেছেন, যদি আপনারা ১২ তারিখে শাপলা কলিতে ভোট দেওয়ার মাধ্যমে, ১১ দলীয় জোটকে সমর্থন দেওয়ার মাধ্যমে সারজিস আলমকে নির্বাচিত করতে পারেন, তাহলে তিনি এমপি হয়ে আপনাদের জন্য কাজ করে যাবেন।”

তিনি আরো বলেন, “আমরা দেখেছি এদেশে গত ৫৪ বছর ধরে কমিশনারের ছেলে কমিশনার হয়, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয়, এমপি-মন্ত্রীর ছেলে এমপি-মন্ত্রী হয়, প্রধানমন্ত্রীর ছেলে মেয়ে প্রধানমন্ত্রী হয়। আমরা চাই, আগামীর বাংলাদেশে একজন কৃষকের ছেলে, একজন মুদি দোকানদারের ছেলে, একজন রিকশাচালকের ছেলেও এমপি হবে। এই বাংলাদেশ গড়তে হলে পরিবারতন্ত্রকে ভাঙতে হবে। এই পরিবর্তন থেকে ভাঙতে হলে বাংলাদেশের এক নম্বর আসনে শাপলা কলিকে বিজয়ী করে আনতে হবে।”

ঢাকা/আবু নাঈম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়