ঢাকা     মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে ১১ দলীয় জোটের জনসভায় নারী কর্মীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৫:২১, ৩ ফেব্রুয়ারি ২০২৬
গাজীপুরে ১১ দলীয় জোটের জনসভায় নারী কর্মীদের ভিড়

রাজবাড়ি মাঠে ১১ দলীয় জোটের সমাবেশে নজর কেড়েছে নারী কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ছবি: রাইজিংবিডি

গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় নজর কেড়েছে নারী কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ৷ 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর থেকেই গাজীপুর জেলা ও মহানগর থেকে মিছিল নিয়ে সমাবেশে আসেন নারী কর্মীরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

আরো পড়ুন:

১১ দলীয় জোটের নেতাকর্মীরা বলেন, আমরা আগেই বলেছিলাম আমাদের সমাবেশের চমক হবে নারী কর্মীরা। তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সমাবেশে গাজীপুরের ৫টি আসনের ১১ দলের মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন। ইতোমধ্যে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। 

সমাবেশস্থলে আগত নেতাকর্মীরা ইসলামী সংগীত শুনে সময় পার করছেন। ইতোমধ্যে নারী কর্মীরা মাঠে উপস্থিত হয়েছেন। শহরের রেলগেট থেকে সমাবেশস্থল পর্যন্ত স্বেচ্ছাসেবকরা অবস্থান নিয়ে রেখেছেন।

গাজীপুর জেলা জামায়াতের আমীর ড. জাহাঙ্গীর আলম বলেন, “সমাবেশে অতীতের সব রেকর্ড ভেঙে যাবে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে নারী কর্মীরা মিছিল নিয়ে আসছেন। আমাদের আমির কিছুক্ষণের মধ্যেই মঞ্চে উপস্থিত হবেন।” 

ঢাকা/রেজাউল/ফিরোজ 

সর্বশেষ

পাঠকপ্রিয়