লক্ষ্মীপুরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ক্ষ্মীপুরের প্রশাসনিক কর্মকর্তাদের মঙ্গলবার দুপুরে মতবিনিময় করেছেন সেনাবাহিনীর সদস্যরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লক্ষ্মীপুরের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন সেনাবাহিনী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনীর কুমিল্লা অঞ্চলের কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা। স্বাগত বক্তব্য রাখেন সেনাবাহিনীর ৩৩ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মো. মোজাহিদুল ইসলাম।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ।
সভায় মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, “সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করছি। সেই সমন্বয়কে দৃঢ় করার জন্যই এখানে এসেছি। আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার, সেই কাজটিই করছি।”
ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ