ঢাকা     বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ৪ ফেব্রুয়ারি ২০২৬  
জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ

ইসমাইল হোসেন নাবিল।

সিলেটের কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন নাবিল (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কানাইঘাট থানার পুলিশ।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে নাবিলকে ছুরিকাঘাত করেন তার চাচাতো ভাই ইসলাম হোসেন। নিহত ও অভিযুক্ত দুজনই একই বাড়িতে বসবাস করতেন।”

অফিসার ইনচার্জ (ওসি) জানান, সকালে বাড়ির বাথরুমে মাটি ফেলা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইসলাম হোসেন নাবিলকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।

বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী বলেন, “গুরুতর আহত অবস্থায় নাবিলকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

ঢাকা/মোসাইদ/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়