ঢাকা     শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতীয় নির্বাচন: বন্ধ থাকবে গাজীপুরের শুটিং স্পট ও রিসোর্ট

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৪৩, ৬ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচন: বন্ধ থাকবে গাজীপুরের শুটিং স্পট ও রিসোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চারদিন গাজীপুর মহানগর এলাকার সব শুটিং স্পট ও রিসোর্ট সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে মহানগর পুলিশ কমিশনার এ সংক্রান্ত গণ-বিজ্ঞপ্তিত জারি করে।

আরো পড়ুন:

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোহা. ইসরাইল হাওলাদার।

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোহা. ইসরাইল হাওলাদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশ আইন ২০১৮-এর ৩১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আগামী ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর মহানগরীর নির্বাচনি এলাকায় অবস্থিত সব শুটিং স্পট, রিসোর্ট ও বিনোদনকেন্দ্র বন্ধ রাখতে হবে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উল্লিখিত সময়ের মধ্যে এসব স্থাপনায় যেকোনো ধরনের কার্যক্রম ও জনসমাগম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ প্রশাসন জানায়, নির্বাচনকালীন অনাকাঙ্ক্ষিত সমাগম, বিশৃঙ্খলা ও নিরাপত্তা ঝুঁকি এড়াতে এবং ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

প্রসঙ্গত, গাজীপুরের বিভিন্ন এলাকায় আড়াই শতাধকি রিসোর্ট, শুটিং স্পাট ও পিকনিক স্পট রয়েছে।

ঢাকা/রেজাউল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়