ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে গণভোজের আয়োজন, বিএনপির প্রার্থীকে জরিমানা 

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৯:৫২, ৭ ফেব্রুয়ারি ২০২৬
টাঙ্গাইলে গণভোজের আয়োজন, বিএনপির প্রার্থীকে জরিমানা 

সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের শোলাপ্রতিমা এলাকায় গণভোজের আয়োজন কালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে গণভোজের আয়োজন করায় বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ আযম খানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপু‌রে সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের শোলাপ্রতিমা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার শিলার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

আরো পড়ুন:

ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার শিলা জানান, দুপুরে গণভোজের জন্য খাবার প্রস্তুত করা হচ্ছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে তথ্যের সত্যতা পেয়ে অর্থদণ্ড করা হয়। রান্না করা খাবার স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতির তত্ত্বাবধানে এতিমখানায় হস্তান্তর করা হয়। 

অভিযানে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা/কাওছার/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়