ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুরে শাপলা কলির বিশাল গণমিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ৯ ফেব্রুয়ারি ২০২৬  
লক্ষ্মীপুরে শাপলা কলির বিশাল গণমিছিল

রামগঞ্জে শাপলা কলি প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনি মিছিল করা হয়।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপিকে শক্তিশালী বিরোধীদল হওয়ার প্রস্তুতি নিতে বলেছেন কেন্দ্রীয় এনসিপির যুগ্ম আহবায়ক ও লক্ষ্মীপুর ১ (রামগঞ্জ) আসনের ১১ দলীয় জোট মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মাহবুব আলম। 

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে জোটের শরীক এনসিপির শাপলা কলি প্রতীকের গণমিছিলের আগে বিভিন্ন দল থেকে ৩৪৮ জন নেতাকর্মী জামায়াতে যোগ দেন। 

আরো পড়ুন:

এ অনুষ্ঠানে শাপলা কলি প্রতীকের প্রার্থী মাহবুব আলম বলেন, ‘‘সৈয়দ ওসমান হাদীর স্বপ্ন ইনসাফ, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে ১১ দলীয় জোট তথা শাপলা কলিতে ভোট দেওয়ার সময় এসেছে।’’ 

রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে রামগঞ্জ উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মুনছর আহম্মেদ, সাবেক বিএনপি দলীয় সাংসদ নাজিম উদ্দিন আহম্মেদের ছোট ভাই রিয়াজ উদ্দিন আহম্মেদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, ইসলামী আন্দোলন ও আওয়ামী লীগের ৩৪৮ জন নেতাকর্মী জামায়াত ইসলামীতে যোগ দেন। 

পরে শাপলা কলির সমর্থনে রামগঞ্জ-বাইপাস সড়ক, সোনাপুর, মূল সড়কে নির্বাচনি মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নেন। 
 

ঢাকা/লিটন/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়