মাদারীপুর-২
বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সড়ে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী শহিদুল
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মাদারীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শকুনি লেকপাড় মুক্ত মঞ্চে বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়াকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে শহিদুল ইসলাম বলেন, “বৃহত্তর স্বার্থে ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে এসেছি। এখন থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী জাহান্দার আলী মিয়ার পক্ষে কাজ করব।”
তিনি আরো বলেন, “এই নির্বাচন শুধু ব্যক্তি বা দলের নয়, বরং গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই। তাই সবাইকে ধানের শীষ প্রতীকে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী জাহান্দার আলী মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক জামিনুর হোসেন মিঠু, মিজানুর রহমান মুরাদ প্রমুখ।
ঢাকা/বেলাল/রাজীব