ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬  
গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে একাধিক ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে।

কেন্দ্রগুলো হলো- গোপালগঞ্জ পৌরসভার বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেশমা ইন্টারন্যাশনাল স্কুল, শহীদ মাহবুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের মাঝিগাতী হাই স্কুল, একই উপজেলার দুর্গাপুর ইউনিয়নে দুর্গাপুর হাই স্কুল ও টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন বলেছেন, “আতঙ্ক সৃষ্টির উদ্দেশে একাধিক ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”

ঢাকা/বাদল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়