ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজাপুরে জামায়াত প্রার্থী ফয়জুল হককে লাঞ্ছিত করার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৫:৩৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬
রাজাপুরে জামায়াত প্রার্থী ফয়জুল হককে লাঞ্ছিত করার অভিযোগ

ঝালকাঠির রাজাপুরের আদাখোলা স্কুল ভোটকেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ সময় তাকে উদ্ধারে গিয়ে হামলার শিকার হয়েছেন তার তিন সমর্থক। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- জামায়াত প্রার্থীর ব্যক্তিগত সহকারী (পিএস) খায়রুল, কর্মী জাহিদ ও সাইফুল। 

আরো পড়ুন:

ড. ফয়জুল হক ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী।

আহতদের অভিযোগ, ভোট কাটা হচ্ছে এমন খবর পেয়ে ড. ফয়জুল হক কয়েকজন সমর্থককে নিয়ে কেন্দ্রে যান। এ সময় সেখানে উত্তেজনা তৈরি হলে হামলা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রে প্রবেশের সময় বিএনপির কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় জামায়াতে ইসলামীর প্রার্থীকে লাঞ্ছিত করার ঘটনাটি ঘটে। প্রার্থীকে রক্ষা করতে গেলে তার পিএস খায়রুলসহ কয়েকজন কর্মী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

জামায়াতের প্রার্থী ড. ফয়জুল হক অভিযোগ করেন, তাকে হত্যার চেষ্টা করা হয়। দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশের হাতে দেওয়া হয়।  

অভিযোগ অস্বীকার করে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল জানান, তারা নিজেরা নিজেরা ঝামেলা করে অন্যের ওপর দোষ চাপাচ্ছে।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, ওই কেন্দ্রের ভোটগ্রহণ চলমান রয়েছে। একটা অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/অলোক/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়