হবিগঞ্জ-৩ আসনে জয়ী ধানের শীষের জি কে গউছ
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০১:২৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০১:২৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
মো. জি কে গউছ।
হবিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জি কে গউছ বিপুল ভোটে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
নির্বাচনে ধানের শীষ প্রতীকে জি কে গউছ ভোট পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৫২১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমদ দাঁড়িপাল্লায় পেয়েছেন ৪৪ হাজার ৫৮১ ভোট।
এই আসনে মোট ভোট কেন্দ্র ১৩৭টি। মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ৫৭৩ জন। ভোট পড়েছে ৪৯ দশমিক ১৫ শতাংশ।
ঢাকা/মামুন/রাসেল