ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের জয়ী মুফতি আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৬  
কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের জয়ী মুফতি আমির হামজা

মুফতি আমির হামজা।

কুষ্টিয়া-৩ (সদর) আসনের ১৪২ কেন্দ্রের বেসরকারি ফল অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা জয়ী হয়েছেন।

এ আসনে জামায়াতের প্রার্থী আমির হামজা ১ লাখ ৬৭ হাজার ৭৩৭ ভোট পেয়েছেন। 

আরো পড়ুন:

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মো. জাকির হোসেন সরকার পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৫৭৭ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে কুষ্টিয়ার রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মুফতি আমির হামজা এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত প্রার্থীদের মধ্যে একজন। তার বিতর্কিত বক্তব্য নিয়ে রাজনীতিতে জল ঘোলা হয়েছে বহু। তবে কুষ্টিয়া শহরের মানুষ তাদের প্রতিনিধি হিসেবে তাকেই ভোট দিয়ে বেছে নিলেন।
 

ঢাকা/কাঞ্চন/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়