ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ার ৭ আসনে ‘হ্যাঁ’ ভোট ৬৩ শতাংশ

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ১৩ ফেব্রুয়ারি ২০২৬  
বগুড়ার ৭ আসনে ‘হ্যাঁ’ ভোট ৬৩ শতাংশ

‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রশ্নে জনগণের মতামত জানতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গণভোটের আয়োজন করা হয়। বগুড়ার ৭টি আসনে গণভোটে প্রায় দুই-তৃতীয়াংশ ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, প্রায় এক-চতুর্থাংশ ‘না’ ভোট পড়েছে এবং প্রায় ১২ শতাংশ ভোট বাতিল হয়েছে। 

বগুড়ার ৭টি সংসদীয় আসনে ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন ভোটার রয়েছেন। এর মধ্যে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২১ লাখ ২৫ হাজার ৫৭টি। এর মধ্যে  মোট ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৭২৫ জন। ‘না’ ভোট দিয়েছেন ৫ লাখ ২৪ হাজার ৮৩৫ জন। বাতিল হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৯৭ ভোট।  যার শতকরা হিসেব করলে ‘হ্যাঁ’ ভোটে ৬৩.৪২ শতাংশ, ‘না’ ভোটে ২৪.৬৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। বাতিল হয়েছে ১১.৮৮ শতাংশ ভোট।

আরো পড়ুন:

বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে ‘হ্যাঁ’ তে ভোট দিয়েছেন ১ লাখ ৪০ হাজার ২৪৯ জন। ‘না’ তে ভোট দিয়েছেন ৬০ হাজার ৭০২ জন। আসনটির মোট ভোটার ৩ লাখ ৭৬ হাজার ৬১৪ জন। ভোট দিয়েছেন মোট ২ লাখ ৩৫ হাজার ১৮৩ জন। বাতিল হয়েছে ৩৪ হাজার ২৩২ ভোট। 

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ‘হ্যাঁ’ তে ভোট দিয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৩৮ জন ভোটার। ‘না’ ভোট পড়েছে ৫১ হাজার ৭৯০টি।  আসনটির মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন। ২ লাখ ৪৮ হাজার ১৭৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে বৈধ ভোট কাস্টিং হয়েছে ২ লাখ ১৬ হাজার ৮২৮টি। বাতিল হয়েছে ৩১ হাজার ৩৪৭টি।

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ তে ভোট দিয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৭ জন। ‘না’ তে ভোট দিয়েছেন ৬৭ হাজার ৬০৪ জন। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৭৩ জন। এর মধ্যে ২ লাখ ৪৬ হাজার ৫৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ২০ হাজার ৬১১। এই আসনে বাতিল হয়েছে ২৫ হাজার ৯৫৮টি ভোট।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ‘হ্যাঁ’ তে ভোট দিয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬৪৩ জন ভোটার। ‘না‘ ভোট দিয়েছেন ৬৪ হাজার ৯৮০ জন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৫৯ হাজার ৫২৩ জন। মোট ভোট দিয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৩৩৯ জন ভোটার। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৪০ হাজার ৬২৩টি। বাতিল হয়েছে ৩৩ হাজার ৭১৬।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ‘হ্যাঁ’ তে ভোট দিয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৪১৬ জন ভোটার। ‘না’ তে ভোট দিয়েছেন ১ রাখ ৫ হাজার ৬৪৩ জন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭২ হাজার ৩৪০ জন। এর মধ্যে মোট ভোট দিয়েছেন ৪ লাখ ৮ হাজার ২৭৪ জন। মোট বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৫৯টি। বাতিল হয়েছে ৫৬ হাজার ২১৫টি ভোট।

বগুড়া-৬ (সদর) আসনে ‘হ্যাঁ’ তে ভোট দিয়েছেন ২ লাখ ১৫ হাজার ৫৭৯ জন। ‘না’ তে ভোট দিয়েছেন ৮০ হাজার ২০৩ জন। আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। মোট ভোট দিয়েছেন ৩ লাথ ২২ হাজার ১৩০ জন। এর মধ্যে বৈধ ভোট হিসেবে গণনা হয়েছে ২ লাখ ৯৫ হাজার ৭৮২টি ভোট। বাতিল হয়েছে ২৬ হাজার ৩৪৮টি ভোট।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে ‘হ্যাঁ’ তে ভোট দিয়েছেন ২ লাখ ৫১ হাজার ৭৯৩ জন ভোটার। ‘না’ ভোট দিয়েছেন ৯৩ হাজার ৯১৩ জন। আসনটির মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৮ হাজার ৯২ জন। এর মধ্যে মোট ভোট দিয়েছেন ৩ লাখ ৯০ হাজার ৩৮৭। মোট বৈধ ভোট গণনা করা হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৭০৬টি। বাতিলকৃত ভোটের সংখ্যা ৪৪ হাজার ৬৮১টি।

ঢাকা/এনাম/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়