ঢাকা     সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেরপুরে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৬  
শেরপুরে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরে সৈয়দ হুমায়ুন কবির বাবু (৬৪) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

হুমায়ুন কবির বাবু কৃষি ব্যাংকের সাবেক কর্মচারী ছিলেন। তিনি ওই এলাকার মৃত সৈয়দ আব্দুল খালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হুমায়ুন কবির বাবু পারিবারিক কলহের জেরে মানসিকভাবে চাপে ছিলেন। ধারণা করা হচ্ছে, এর জেরে শনিবার রাতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বলেন, “এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

ঢাকা/তারিকুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়