ঢাকা     সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৬  
পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

ফাইল ফটো

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় সোহেল রানা (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালক আলমগীর হোসেন (২৫)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া এলাকায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

সোহেল রানা একই এলাকার সামাদের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মহাসড়ক পাড় হচ্ছিলেন সোহেল রানা। এ সময় বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়াগামী একটি মোটরসাইকেল সোহেলকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি দেবাশীষ রায় বলেন, “এ ঘটনায় হাইওয়ে আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে। সুরতহাল শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/নাঈম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়