ঢাকা     সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আলিফ হত্যা: প্রধান আসামি ‘ডিম পোচ রাশেদ’ গ্রেপ্তার

 বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৯:৫২, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আলিফ হত্যা: প্রধান আসামি ‘ডিম পোচ রাশেদ’ গ্রেপ্তার

বগুড়ার আলোচিত আলিফ (১৬) হত্যা মামলার প্রধান আসামি রাশেদ হোসেন ওরফে ডিম পোচ রাশেদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাশেদ হোসেন সদর উপজেলার নিশিন্দারা মন্ডলপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

আরো পড়ুন:

এর আগে, গত শুক্রবার বেলা ১১টার দিকে শহরের নিশিন্দারা ট্যাংকের সাঁকো এলাকা থেকে আলিফের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

বগুড়ার ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বলেন, “হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও হত্যাকারীর পরনে থাকা পোশাক উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।”

ঢাকা/এনাম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়