ঢাকা     বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্মৃতিসৌধের বাগানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পারিজাত ফুলগাছ রোপণ

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১২:৫৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
স্মৃতিসৌধের বাগানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পারিজাত ফুলগাছ রোপণ

জাতীয় স্মৃতিসৌধের বাগানে প্রধানমন্ত্রী তারেক রহমানের রোপণকৃত পারিজাত ফুলগাছ। ছবি: রাইজিংবিডি

ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধের বাগানে পারিজাত ফুলগাছ রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

আরো পড়ুন:

এরপর নতুন প্রধানমন্ত্রী সেখানকার পরিদর্শন বইয়ে স্বাক্ষরের পাশাপাশি বৃক্ষরোপণ করেন।

এ সময় তিনি ’পারিজাত’ প্রজাতির একটি ফুলগাছ রোপণ করেন।

জাতীয় স্মৃতিসৌধের মূল সৌধের পূর্ব দিকে বাগান রয়েছে। আগত মান্যগণ্যদের স্মৃতিস্মারক হিসেবে বাগানে গাছ রোপণ করা হয়। অতিথিরা নিজ হাতে গাছ রোপণ করে থাকেন। 

এর আগে শেখ হাসিনা, হুসেইন মুহম্মদ এরশাদসহ বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা গাছ রোপণ করেছেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর বাগানে গাছ রোপণ করেছেন। 

ঢাকা/সাব্বির/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়