ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যাত্রী নামানোর সময় পেছন থেকে আরেক বাসের ধাক্কা, নিহত ২

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪১, ১৯ ফেব্রুয়ারি ২০২৬  
যাত্রী নামানোর সময় পেছন থেকে আরেক বাসের ধাক্কা, নিহত ২

শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় যাত্রী নামানোর সময় পেছন থেকে আরেক বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আকাশ সরদার (৩১) ও ইউনুস মোল্লা (৪০)। তারা দুজনই গোপালগঞ্জ সদরের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে নাওডোবা গোলচত্বর এলাকায় যাত্রী নামাচ্ছিল খান পরিবহনের একটি বাস। এ সময় পেছন থেকে স্টার এক্সপ্রেস পরিবহনের একটি বাস যাত্রী নামানো বাসটিকে ধাক্কা দেয়। এতে দুই পরিবহনের একটির পেছনের অংশ ও আরেকটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে স্টার এক্সপ্রেস চালকের সহকারী আকাশ সরদার ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে স্টার এক্সপ্রেসের সুপারভাইজার ইউনুস মোল্লাকে শিবচর সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পদ্মা সেতু দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) হোসেন বলেন, “যাত্রী নামানোর সময় পেছন থেকে আরেক বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

ঢাকা/আকাশ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়