ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৯:৫৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
নড়াইলে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের রূপগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায়, মোড়কজাত বিধি লঙ্ঘনসহ ভোক্তা আইনের বিভিন্ন ধারায় ফিরোজ ফল ভাণ্ডারকে পাঁচ হাজার, আলম ফল ভাণ্ডারকে এক হাজার এবং আমির হামজা সবজি ভাণ্ডারকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, “পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনশীল রাখতে ব্যবসায়ীদের জরিমানা ও সতর্ক করা হয়েছে। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

ঢাকা/শরিফুল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়