ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করাচিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৬  
করাচিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১৩

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি আবাসিক ভবন ধসে নারী ও শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

ঘনবসতিপূর্ণ শহরের পূর্বাঞ্চলে অবস্থিত সোলজার বাজারের বহুতল ভবনের প্রথম তলায় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

আরো পড়ুন:

পুলিশ কর্মকর্তা সুমাইয়া সৈয়দ জানিয়েছেন, নিহতদের মধ্যে দুই বছরের এক শিশুসহ সাত শিশু রয়েছে। বিস্ফোরণের কারণ কী তা তারা তদন্ত করছে।

এক ডজনেরও বেশি আহতকে উদ্ধারকারী জরুরি কর্মীরা উদ্ধার করেছেন। তবে ধ্বংসস্তূপে আরো বেশি লোক চাপা পড়ে থাকতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

গত মাসে করাচির একটি মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়