ঢাকা     শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছদ্মবেশে ম্যাজিস্ট্রেটের বাজার তদারকি, ৭ দোকানে জরিমানা

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ২০ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৪৩, ২০ ফেব্রুয়ারি ২০২৬
ছদ্মবেশে ম্যাজিস্ট্রেটের বাজার তদারকি, ৭ দোকানে জরিমানা

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ক্রেতা সেজে ছদ্মবেশে বাজার তদারকি করলেন ম্যাজিস্ট্রেট। পরে পরিচয় প্রকাশ করে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনিয়মের কারণে জরিমানা করলেন ৭ দোকানকে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার মাদারীপুরের শিবচর পৌর বাজারে ব্যতিক্রমী এই অভিযান পরিচালনা করেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।

আরো পড়ুন:

তিনি বোরকা পরে সাধারণ ক্রেতা সেজে বাজারের মাছ, মাংস, ফল ও মুদি দোকানগুলো ঘুরে দেখেন। এ সময় অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসি ও ছাগীর মাংস একই দামে বিক্রির মতো নানা অনিয়ম তার নজরে আসে।

পরে ছদ্মবেশ ত্যাগ করে পরিচয় প্রকাশের সঙ্গে সঙ্গেই শুরু হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭টি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অন্য ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, “প্রথমে ছদ্মবেশে বাজার মনিটরিং করি, পরে অনিয়ম পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেই। বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” রমজান উপলক্ষে বাজার তদারকি আরো জোরদার করা হবে বলেও তিনি জানান।

ঢাকা/রিজভী/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়