ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় আ.লীগ নেতাকে ‘চড়-থাপ্পড়’ দিয়ে পুলিশে দিল জনতা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ২৩ ফেব্রুয়ারি ২০২৬  
বগুড়ায় আ.লীগ নেতাকে ‘চড়-থাপ্পড়’ দিয়ে পুলিশে দিল জনতা

বগুড়ার কাহালুতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে মারধরের পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে।

ওই আওয়ামী লীগ নেতার নাম বেলাল। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, দুপুরে উপজেলা পরিষদে যান বেলাল। সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাকে আটকের পর চড়-থাপ্পড় ও কিলঘুষি মেরে পুলিশে দেয়।

এ বিষয়ে পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনিছ বলেন, “আওয়ামী লীগ নেতা বেলাল পলাতক ছিলেন। সোমবার উপজেলা মিটিংয়ে আসছিলেন। সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় লোকজন মারধর করে পুলিশে দিয়েছে।”

বগুড়া জেলা পুলিশের মুখপাত্র (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, “বেলালের বিরুদ্ধে মামলা ছিল। পুলিশে সোপর্দের পর সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

ঢাকা/এনাম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়