ঢাকা     মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১১:০৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
কুমিল্লায় বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর আগুন লেগে নারী-শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বলদাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

দগ্ধরা হলেন- মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আগুনে মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ, জিল হকের শরীরের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রা শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে। জিল হক ও হুমায়রার অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা/রুবেল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়