ঢাকা     মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১২ ১৪৩২ || ৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় অটোরিকশায় কাভার্ট ভ্যানের ধাক্কা, নিহত ২ 

গাইবান্ধা  প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ২৪ ফেব্রুয়ারি ২০২৬  
গাইবান্ধায় অটোরিকশায় কাভার্ট ভ্যানের ধাক্কা, নিহত ২ 

সাদুল্লাপুর উপজেলায় গাইবান্ধা-সাদুল্ল্যাপুর সড়কের মন্দুয়া এলাকায় কাভার্টটি ভ্যান অটোরিকশায় ধাক্কা দেয়।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কাভার্ট ভ্যানের নিচে চাপা পড়ে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত  চার যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতরা সবাই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।  

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গাইবান্ধা-সাদুল্ল্যাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন সংলগ্লস্থানে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহতরা হলেন, সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে অটোরিকশা চালক আল আমিন মিয়া (৩০) ও গাইবান্ধা শহরের পুর্বপাড়ার নারায়ণ চন্দ্রের ছেলে অটোরিকশার যাত্রী গৌতম চন্দ্র (৬০)। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। 

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে৷  এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, আজ দুপুরে দিকে সাদুল্লাপুর উপজেলা শহর থেকে একটি কাভার্ট ভ্যান গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিল। পথে কাভার্ট ভ্যানটি সাদুল্লাপুর-গাইবান্ধা সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে সিএনজি অটোরিকশাকে সাইট দিতে গিয়ে অপর একটি অটোরিকশায় কার্ভাট ভ্যানটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী নিহত এবং চারজন আহত হয়। 

ঢাকা/মাসুম/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়