ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৩ ১৪৩২ || ৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নড়াইলে চারজনকে কুপিয়ে হত্যা: মামলা হয়নি, আটক ৭

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৬  
নড়াইলে চারজনকে কুপিয়ে হত্যা: মামলা হয়নি, আটক ৭

সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নড়াইলের সদর উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় এখনো ভুক্তভোগী পরিবার থানায় মামলা করেনি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টা পর্যন্ত হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান ও নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া এ তথ্য জানিয়েছেন। 

আরো পড়ুন:

আটকরা হলেন, সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়ন পরিষদের সদস্য মুশফিকুর রহমান ওরফে মোফাজ্জেল (৫৫), ছদর আহম্মেদ মোল্যা (৩৬), সূর্য শিকদার লাজুক (৩২), জসিম মোল্যা (৩৬), রনি শিকদার (২৯), হালিম ফকির (৬০) এবং তুফান মোল্যা (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক দুই চেয়ারম্যান খয়ের মোল্যা ও  উজ্জল শেখের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার এলাকায় পাল্টাপাল্টি হামলা হয়েছে। এ ঘটনায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বড়কুলা গ্রামে দুইপক্ষের লোকজনের সঙ্গে ঘণ্টাব্যাপি সংঘর্ষ হয়। সংর্ঘষে উজ্জল শেখের সমর্থক খলিল শেখ, তাহাজ্জুদ শেখ ও ফেরদৌস শেখকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। 

আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে খয়ের চেয়ারম্যান সমর্থিত অহিদুর ফকিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।

ঢাকা/শরিফুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়