ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জঙ্গল থেকে গলাকাটা অবস্থায় বের হওয়া সেই শিশুটি আর নেই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ৩ মার্চ ২০২৬   আপডেট: ১১:২৬, ৩ মার্চ ২০২৬
জঙ্গল থেকে গলাকাটা অবস্থায় বের হওয়া সেই শিশুটি আর নেই

ফাইল ফটো

চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া আট বছরের কন্যা শিশুটি মারা গেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যায় সে। 

শিশুটির মৃত্যুর তথ্য জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের উপ-পরিদর্শক আলাউদ্দীন তালুকদার।

আরো পড়ুন:

হাসপাতাল সূত্র জানায়, গত রবিবার সকালে শিশুটিকে উদ্ধারের পর হাসপাতালে আনা হলে রাতে তার গলায় অস্ত্রোপচার করা হয়। সোমবার তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নেওয়া হলে শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে আবার ইএনটি ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরে শিশুটিকে আইসিইউতে স্থানান্তর করা হলেও  বাঁচানো যায়নি। উদ্ধার হওয়া শিশুটি গুরুতর শারীরিক নির্যাতনের শিকার হয়েছিল। তার অবস্থা ছিল সংকটাপন্ন।

রবিবার সকালে সীতাকুণ্ড পৌর এলাকার ইকোপার্কের দুর্গম পাহাড়ি অংশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। চন্দ্রনাথ মন্দির সড়কের সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকরা প্রথম আহত অবস্থায় শিশুটিকে দেখতে পান। পরে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় শিশুটির মা গত রবিবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানান, শুরুতে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছিল। শিশুটির মৃত্যুর পর মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত করা হবে।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়