গার্ড রুমে পড়ে ছিল কোস্টগার্ডের গুলিবিদ্ধ লাশ, যা বলছে পুলিশ
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
এম সালেহ আহমেদ। ফাইল ফটো
বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ড রুমে পড়ে ছিল বাহিনীর এক সদস্যের গুলিবিদ্ধ লাশ। তার নাম এম সালেহ আহমেদ (৪২)।
পুলিশের ধারণা, নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে তিনি নিহত হয়ে থাকতে পারেন।
বুধবার (১১ মার্চ) সকাল ৭টা ৪০ মিনিটে কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ড রুমে পাওয়া যায় সালেহ আহমেদের গুলিবিদ্ধ মরদেহ।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়ন ঢুলিগাতী গ্রামে বাড়ি সালেহ আহমেদের।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গুলির শব্দ শুনে আশপাশে থাকা কোস্টগার্ড সদস্যরা গার্ড রুমে ছুটে গিয়ে সালেহ আহমেদকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে খুলনা উপশম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোংলা থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, “কোস্টগার্ড সদস্য সালেহ আহমেদ নিজেই নিজের বুকে গুলি চালিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তবে এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।”
ঢাকা/আমিনুল/রাজীব
ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলার ছেড়ে দেবে যুক্তরাষ্ট্র