ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ১৬ মার্চ ২০২৬   আপডেট: ১২:০০, ১৬ মার্চ ২০২৬
সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরে যাওয়ার পথে উপস্থিত নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৫ মার্চ) সকাল ১০টা ২০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে তিনি যাত্রা শুরু করেন। এ সময় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে কয়েক হাজার বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন:

আজ প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় গিয়ে খাল-খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরে তিনি সেখানে আয়োজিত একটি সমাবেশে বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে দিনাজপুর ও নীলফামারীর সৈয়দপুরে বইছে উৎসবের আমেজ। সর্বত্র নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যদের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য এবং প্রায় ৩ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

এ সফরকে ঘিরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর এলাকাসহ পুরো অঞ্চলে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।

ঢাকা/সিথুন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়