ঢাকা     বুধবার   ১৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ৫ ১৪৩২ || ২৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজীপুরের সড়কে ঘরমুখো মানুষের ঢল, ১৫ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ১৮ মার্চ ২০২৬   আপডেট: ১৪:৪৫, ১৮ মার্চ ২০২৬
গাজীপুরের সড়কে ঘরমুখো মানুষের ঢল, ১৫ কিলোমিটার যানজট

বাড়ি যেতে ফুটওভার ব্রিজ অতিক্রম করে বাস কাউন্টারে যাচ্ছেন যাত্রীরা। ছবি: গাজীপুরের চন্দ্রা থেকে তোলা ছবি।

গাজীপুর শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানা ছুটি হয়েছে। একসঙ্গে ঈদ করতে বাড়ির উদ্দেশ্য রওনা হয়েছেন সাধারণ মানুষ। ফলে মহাসড়কে মানুষ ও গণপরিবহনের চাপ বেড়েছে। ঢাকা-টাঙ্গাইল ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহনগুলোর বিরুদ্ধে। 

কারখানা ও শিল্প পুলিশের সূত্র জানা যায়, গাজীপুরে বুধবার (আজ) প্রায় ২ হাজারের মতো শিল্পকারখানা ছুটি হয়েছে। অধিকাংশ কারখানা বেলা ১২টার দিকে ছুটি হয়। 

আরো পড়ুন:

যাত্রী ও পরিবহন চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ অধিকাংশ কারখানা বেলা ১২ টার পর্যন্ত ডিউটি করানো হয়েছে। ছুটি হওয়ায় সঙ্গে সঙ্গে শ্রমিকরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফলে দুপুর থেকেই মহাসড়কে যাত্রী বেড়েছে কয়েকগুণ। এই চাপ বৃহস্পতিবার (১৯ মার্চ) পর্যন্ত অব্যহত থাকবে। 

ফুলপরী নামে এক পোশাক কারখানার শ্রমিক বলেন, “গাড়ি পাওয়া কষ্ট। হাইজ (মাইক্রোবাস) যাচ্ছে রংপুরে ভাড়া চাচ্ছে ১৬০০ টাকা, অনেকেই যাচ্ছে কিন্তু আমাদের এতো টাকা দিয়ে যাওয়া কষ্টকর। বাড়িতে আসা যাওয়াতেই তো আমাদের বোনাসের টাকা শেষ।” 

আব্দুল করিম নামে এক যাত্রী বলেন, “চন্দ্রা থেকে সিরাজগঞ্জের ভাড়া ৩০০ টাকা। আজ ৮০০ টাকার নিচে গাড়ি পাওয়া যাচ্ছে না। তারমধ্যে গাড়িও সুবিধাজনক নয়। মূলত জিম্মি করে অর্থ আদায় করা হচ্ছে।” 

কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, যাত্রীদের অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। বেশি ভাড়া নেয়ার বিষয়টি প্রমানিত হলে ব্যবস্থা নেওয়া হবে৷ 

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক চন্দ্রা এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন, অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে৷ আপনার বলেছেন আমরা নজরদারিতে রেখেছি৷ 

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়