কুমিল্লায় বাসকে এক কিলোমিটার টেনে নিল ট্রেন, নিহত ১২
ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় ট্রেন
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় ট্রেন। দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটিকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায়। ভয়াবহ এ দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল মোস্তফা রাইজিংবিডি ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
নিহতদের মধ্যে ৭ জন পুরুষ ২ জন নারী ও তিনজন শিশু রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেল ক্রসিং চট্টগ্রাম অভিমুখী মামুন স্পেশাল পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়।
চৌয়ারা বাজার ফায়ার স্টেশন থেকে ফায়ার ফাইটার মাসুদ রানা রাইজিংবিডি ডটকমকে বলেন, রাত ৩টার দিকে আমরা দুর্ঘটনার খবর পাই। দুটি ইউনিটের লোকজন গিয়ে হতাহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।”
ঢাকা/ইভা