ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাদি হত্যা মামলা: ভারতে ১৪ দিনের জেল হেফাজতে ফিলিপ সাংমা

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৩, ২২ মার্চ ২০২৬   আপডেট: ০৯:৩৯, ২২ মার্চ ২০২৬
হাদি হত্যা মামলা: ভারতে ১৪ দিনের জেল হেফাজতে ফিলিপ সাংমা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় জড়িত বাংলাদেশি নাগরিককে ফিলিপ সাংমাকে ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের স্থানীয় এক আদালত। পুলিশ রিমান্ডে শেষে শনিবার (২১ মার্চ) রাজ্যটির বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে অতিরিক্ত মুখ্য বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন। আপাতত আদালত থেকে তার স্থান হয়েছে দমদম কেন্দ্রীয় কারাগারে। 

আরো পড়ুন:

ফিলিপের বিরুদ্ধে অভিযোগ, হাদি হত্যার প্রধান দুই চক্রী বাংলাদেশি নাগরিক ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে অবৈধভাবে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশে সহায়তা করেছিল। সেই অভিযোগেই গত ১৩ মার্চ ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করেছিল পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। 

গোপন সূত্রের খবরের ভিত্তিতে ১৩ মার্চ ভোরের দিকে রাজ্যটির নদিয়া জেলার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করে এসটিএফ। এরপর তাকে বিধান নগর মহকুমা আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছিল আদালত। এই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর শনিবার তাকে আদালতে তোলা হয়। 

হাদি খুনের দুই অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় এসটিএফ জানতে পারে যে, তারা উভয়েই বাংলাদেশের হালুয়াঘাটের ফিলিপ সাংমা নামে ওই বাংলাদেশি সীমান্ত দালালের সাহায্যে মেঘালয় সংলগ্ন ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে পার হয়ে মেঘালয় রাজ্য দিয়ে ভারতে প্রবেশ করে। পরবর্তীতে, ফিলিপ নিজেও ওই সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতে বিভিন্ন জায়গায় অবস্থান করে। তার বিরুদ্ধে ১৪ ফরেনারস আইনে মামলা দায়ের করা হয়। 

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র হাদিকে গুলি করে এবং এতে তিনি গুরুতর আহত হন। ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ঢাকা/সুচরিতা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়