ঢাকা     রোববার   ২২ মার্চ ২০২৬ ||  চৈত্র ৯ ১৪৩২ || ২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪ 

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ২২ মার্চ ২০২৬  
হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪ 

হবিগঞ্জের  মাধবপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। 

রবিবার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুরের আন্দিউড়া স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

আরো পড়ুন:

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ চালায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়। 

ঢাকা/মামুন/ইভা  

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়