ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে নারীর লাশ উদ্ধার, ছেলে গ্রেপ্তার

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ২৩ মার্চ ২০২৬  
গাজীপুরে নারীর লাশ উদ্ধার, ছেলে গ্রেপ্তার

জোবায়ের।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অজিফা বেগম (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের ছেলে জোবায়েরকে (২০) গ্রেপ্তার করেছে। নিহতের ভাই বাদী হয়ে কালীগঞ্জ থানা হত্যা মামলা (নং ২২) দায়ের করেছেন। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

নিহত অজিফা বেগম উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী। স্থানীয়দের ধারণা, শনিবার (২১ মার্চ) রাত আনুমানিক ১০টা থেকে রবিবার (২২ মার্চ) ভোর সাড়ে ৬টার মধ্যে কোনো এক সময় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। অভিযোগ উঠেছে, নেশার টাকা না পেয়ে ছেলে জোবায়ের নিজ বাড়িতে তার মাকে হত্যা করে।

রবিবার (২২ মার্চ) দুপুরে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জোবায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রিয়াদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওসি জাকির হোসেন জানান, এ ঘটনায় নিহতের ভাই ইয়াসিন হোসেন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। জুবায়েরকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

ঢাকা/রফিক/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়